ছবির জন্য কম ঘুমালেন গৌতম ঘোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌতম ঘোষ
গৌতম ঘোষ

সিনেমা পরিচালনা করে গৌতম ঘোষ অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়েও কম পদচারণা নেই এই পরিচালকের। এবার নাকি তিনি অভিনয়ে পেশাদারত্বের পরিচয় দিলেন।
সম্প্রতি গৌতম ঘোষ অভিনয় করেছেন ইরানি পরিচালক মাজিদ মাজিদির ছবিতে। সেখানে একজন রোগা দেহের পুরুষের চরিত্র ছিল তাঁর। রূপালি পর্দায় চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে রাতে কম ঘুমালেন এ পরিচালক ও অভিনয়শিল্পী। তাঁর মতে, কম ঘুমালে মানুষকে রোগা লাগে। তাই তিনি কম ঘুমিয়েছেন। আর এই শীর্ণ লুকটাই দরকার ছিল ছবিতে।
‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ নামের এ ছবিতে মাজিদির পরিচালনায় কাজ করতে গিয়ে গৌতম বলেন, মাজিদি খুবই মেধাবী পরিচালক। তাঁর সঙ্গে কাজ করা আনন্দের। তিনি মাজিদির আগের বানানো ছবিগুলোও দেখেছেন। আশা করছেন, এই ছবিতে তিনি অভিনয়ে সেরাটাই দিতে পেরেছেন।
গৌতম ঘোষ ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন শহিদ কাপুরের ভাই ইশান খাত্তার এবং নাসিরুদ্দিন শাহের মেয়ে হেবা শাহ। হিন্দুস্তান টাইমস