ছুটি কাটাচ্ছে নবাব পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা-বাবার সঙ্গে ছোট নবাব তৈমুর আলী খান।
মা-বাবার সঙ্গে ছোট নবাব তৈমুর আলী খান।

গত সপ্তাহে সুইজারল্যান্ডে ছুটি কাটাতে গেছেন বলিউডের নবাব দম্পতি। পতৌদির নবাব সাইফ আলী খান, তাঁর স্ত্রী কারিনা কাপুর খান ও ছেলে তৈমুর আলী খান এখন আছে সেখানকার জিস্ট্যাড প্যালেস হোটেলে। কারিনার মতে, এটি নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও রোমান্টিক জায়গা।

সূর্যস্নানের পর মায়ের সঙ্গে ছোট্ট তৈমুর।
সূর্যস্নানের পর মায়ের সঙ্গে ছোট্ট তৈমুর।

‘সাইফিনা’ দম্পতি বিয়ের পর হানিমুনে এখানেই এসেছিলেন। বিয়ের পর প্রতিবছর অন্তত একবার তাঁদের এখানে আসা চাই। এবার ভ্রমণটি অন্যবার থেকে আলাদা। কারণ, এবার সঙ্গে আছে ছেলে তৈমুর।

ছবির মতো সুন্দর দেশে ভ্রমণ করছেন সাইফ আলী খান। কোলে ছেলে তৈমুর।
ছবির মতো সুন্দর দেশে ভ্রমণ করছেন সাইফ আলী খান। কোলে ছেলে তৈমুর।

সুইজারল্যান্ডে আরও সাত দিন থাকার পরিকল্পনা আছে তাঁদের। ফিরে এসেই আবার কাজে নেমে পড়তে হবে সাইফ-কারিনাকে। গতকাল এই তারকা পরিবারের ছুটি কাটানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বোঝা যাচ্ছে, তৈমুরের প্রথম বিদেশ ভ্রমণ তাঁর মা-বাবা স্মরণীয় করে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে সাইফ, কারিনা ও তৈমুর।
সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে সাইফ, কারিনা ও তৈমুর।