ছেলেকে প্রতিদিন ২০ হাজার চুমু!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিষ্টি বালক তৈমুর আলী খানকে দেখে কার না আদর করতে ইচ্ছা করে? আর মায়ের কাছে তো সে পৃথিবীর সেরা শিশু। আদরে আদরে ভরিয়ে দেবেন নিজ সন্তানকে, এটাই তো স্বাভাবিক। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান একটুও কার্পণ্য করেন না তাঁর ছেলেকে আদর করতে। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ভিডিওতে কারিনা জানিয়েছেন, কীভাবে ছেলেকে দিনে ২০ হাজার বার চুমু খান তিনি!
কারিনা বলেন, ‘তৈমুর সব সময় ঠান্ডা মেজাজের। ও অনেক টুকটুকে। তবে আমি যে ওকে দিনে প্রায় ২০ হাজারটা চুমু খাই, সেটা ও মোটেও পছন্দ করে না।’ তিনি জানান, এই ব্যাপারটা নাকি স্বামী সাইফ আলী খানেরও পছন্দ নয়। মা চুমু দিলে ছোট্ট তৈমুর তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে থাকে। আর সাইফ কারিনাকে বলে, ‘কেন তুমি এমন করছ?’ আর কারিনা বলেন, ‘আমার সারাক্ষণ ওকে জড়িয়ে ধরে রাখতে ইচ্ছা করে।’ হিন্দুস্তান টাইমস