ছেলের প্রশংসায় বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঙ্কজ কাপুর ও শহীদ কাপুর
পঙ্কজ কাপুর ও শহীদ কাপুর

শহীদ কাপুর ও বিশাল ভরদ্বাজ জুটি মানেই ব্যতিক্রম কিছু। ‘হায়দার’ সিনেমায় যার প্রমাণ রেখেছেন দুজনেই। এবার ‘রাঙ্গুন’ সিনেমায় এ জুটি দিতে যাচ্ছে নতুন চমক। ছবি প্রকাশের আগেই ছেলের অভিনয়ের প্রশংসা করে সেদিকেই ইঙ্গিত করলেন পঙ্কজ কাপুর।

‘উড়তা পাঞ্জাব’ দিয়ে নিজের অভিনয় দক্ষতার আঁচ দিয়েছিলেন শহীদ কাপুর। ছবিটি প্রশংসা কুড়িয়েছিল তাঁর বাবার। এবার ছবি মুক্তির আগেই দেখে ফেললেন বাবা পঙ্কজ কাপুর। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ছবিটি খুবই ভালো লেগেছে তাঁর। এমনকি শহীদের অভিনয় তাঁকে আবেগপ্রবণ করে ফেলে। পঙ্কজ বলেন, ‘ও একটি দারুণ কাজ করেছে “রাঙ্গুন” ছবিতে। আমি পুরোপুরিই ভুলে যাই যে ও শহীদ।’ পঙ্কজ কাপুর সবকিছু দেখার ক্ষেত্রে খুবই খুঁতখুঁতে। সহজে কাউকে তিনি প্রশংসায় ভাসিয়ে দেন না। ভালো হলেই তাঁর কাছে প্রশংসা জোটে। এমন সমালোচকের কাছ থেকে প্রশংসা পাওয়া নিঃসন্দেহে শহীদের জন্য বড় পাওয়া হবে। সঙ্গে সঙ্গে পরিচালক বিশাল ভরদ্বাজকেও ছবির কিছু বিষয় নিয়ে পরামর্শ দেন।
ছবিতে আরও অভিনয় করেছেন সাইফ আলী খান ও কঙ্গনা রনৌত। এ মাসে ছবিটি মুক্তির কথা আছে। ডিএনএ