ছেলের ভুলে ক্ষমাপ্রার্থী বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম খান
সেলিম খান

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেকে ধর্ষণের শিকার নারীর সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা সালমান খান। ভারতের জাতীয় মহিলা কমিশন এই তারকার কাছে তাঁর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে একটি চিঠিও পাঠিয়েছে। সাত দিনের মধ্যে সালমান এই চিঠির জবাব না দিলে অথবা ক্ষমা না চাইলে তাঁকে কমিশনে তলব করা হবে। তবে এত কিছুর পরও যাঁকে নিয়ে এত সমালোচনা, সেই সালমানই নীরব।

সালমান খান
সালমান খান

তাঁর পক্ষ থেকে গত মঙ্গলবার টুইট করে বাবা সেলিম খান ক্ষমা চেয়েছেন। সেলিম খানের ভাষায়, ‘সালমান যা বলেছে, তা অবশ্যই ভুল। তবে ওর উদ্দেশ্য খারাপ ছিল না। ভুল তো মানুষেরই হয়। আমি সালমান ও ওর পরিবারের পক্ষ থেকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইছি।’
এদিকে সালমানের এমন আপত্তিকর মন্তব্য নিয়ে বলিউড তারকাদের মধ্যেও তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সুলতান ছবির শুটিংয়ের পর সালমান খান তাঁর শারীরিক অবস্থাকে ধর্ষণের শিকার নারীর সঙ্গে তুলনা করেছেন। এ নিয়েই এখন ভারতজুড়ে শুরু হয়েছে সালমানকে ঘিরে সমালোচনার ঝড়। এনডিটিভি ও বিবিসি