ছোট্ট রণবীরের ছবি ভাইরাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা নিতু কাপুরের সঙ্গে রণবীর কাপুর ও রিধিমা কাপুর
মা নিতু কাপুরের সঙ্গে রণবীর কাপুর ও রিধিমা কাপুর

চলছে হোলি উৎসব। ভারতে মহাসমারোহে এই উৎসব উদ্‌যাপিত হচ্ছে। সাধারণ মানুষের মতো তারকারাও মেতেছেন রঙের খেলায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ বচ্চন, নিতু কাপুর, ঋষি কাপুর, অভিষেক বচ্চন, প্রীতি জিনতা, আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক বলিউড তারকাই ভক্তদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি হলিউড তারকা এমা ওয়াটসনও হোলির শুভেচ্ছা জানিয়ে তাঁর ভারতীয় ভক্তদের জন্য একটি ভিডিও প্রকাশ করেছেন।

তবে সব শুভেচ্ছা ছাপিয়ে অভিনেত্রী নিতু কাপুরের ইনস্টাগ্রামের শুভেচ্ছাটি বেশি আলোচিত হয়েছে। গতকাল রোববার তিনি পুরোনো একটি পারিবারিক হোলির ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে লিখেছেন, ‘হোলি শুভ ও নিরাপদ হোক’। ছবিতে তাঁর ছেলে অভিনেতা রণবীর কাপুর ও মেয়ে রিধিমা কাপুর সাহানিও আছেন। ছোট্ট রণবীরের হাতে ধরা একটি লাড্ডু। তাই ক্যামেরার দিকে নয়, ছোট্ট আর নাদুসনুদুস রণবীরের মনযোগ সেই লাড্ডুর দিকেই। নিতু কাপুরের ব্যক্তিগত অ্যালবামের এই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। ইন্ডিয়ান এক্সপ্রেস।