ছোট্ট শাহরুখের প্রিয় কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট শাহরুখ
ছোট্ট শাহরুখ

ছেলেবেলায় কমিক বই প্রিয় ছিল না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। বলিউড ‘কিং খান’ শাহরুখও এর বাইরে নন। ছোট্ট শাহরুখের প্রিয় ছিল কমিক বইয়ের চরিত্রগুলো।

শুধু কি তাই? কমিক বই কেনার জন্য টাকাও ধার করতেন বন্ধু ও পরিবারের লোকজনের কাছ থেকে। ‘নিকেলোডিওন কিডস চয়েস অ্যাওয়ার্ডস ২০১৬’ অনুষ্ঠানে শাহরুখ তাঁর গল্পের বাক্স থেকে ছেলেবেলার বিভিন্ন কথা শোনান। অনুষ্ঠানে শাহরুখ ‘কিডস আইকন অব দ্য ইয়ার’-এ ভূষিত হন। শাহরুখ বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, আমি সব সময়ই বড় হতে চাইতাম। এখন আমি বয়স্ক। আমি ছেলেবেলাকে খুবই মিস করি। আমি মনে করি এটা আমার সব থেকে সেরা সময় ছিল। তখন আমি সবচেয়ে ভাবনাহীন ছিলাম।’ শাহরুখ আরও বলেন, তিনি তাঁর বন্ধু ও পরিবারের কাছ থেকে তাঁর প্রিয় লটপট কমিকস বই কেনার জন্য টাকা ধার করতেন। এ ছাড়া তিনি কার্টুনও ভালোবাসতেন।
আর কিছুদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ছবি ‘রইস’। ইতিমধ্যে সানি লিওনের অংশগ্রহণে ছবিটির একটি গান বেশ জনপ্রিয় হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস