জনকে ভুলে গেছেন বিপাশা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জন? কোন জন বলুন তো!’ বিপাশা বসু নাকি চিনতেই পারছেন না জন এব্রাহামকে। রুপালি পর্দায় নায়ক-নায়িকাদের স্মৃতিবিভ্রম ঘটে, বাস্তবেও যে ঘটছে, কে জানত!
একসময় দুজনই দুজনের হৃদয়রাজ্য দখল করে ছিলেন। দুজন দুজনকে পরিচয় করিয়ে দিতেন ‘আত্মার সঙ্গী’ হিসেবে। কিন্তু দুজনার দুটি পথ সেই কবেই দুদিকে বেঁকে গেছে। কিন্তু তাই বলে হৃদয়ের পাশাপাশি স্মৃতি থেকেও জনকে একেবারে মুছে ফেলবেন বিপাশা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, কদিন আগে জিমে এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা। বিপাশা কিছুতেই তাঁকে চিনতে পারছিলেন না দেখে সেই ব্যক্তি জানান, তিনি জনের দন্তচিকিৎসক। একাধিকবার বিপাশার সঙ্গে তাঁর দেখাও হয়েছে। সে সময় বিপাশা বলে বসেন, ‘জনটা আবার কে!’ টিওআই।