জন্মদিনে অমিতাভের পারিবারিক সেলফি

মৃণাল সেনের ভুবন সোম-এ কণ্ঠ দিয়ে ক্যারিয়ার শুরু। ক্যারিয়ারের ৪৫ বছর পেরিয়ে এসেছেন, এখনো ব্যক্তিত্বের উজ্জ্বলতা এতটুকু কমেনি। বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন ৭২ বছর পূর্ণ করলেন গত শনিবার। আজ জন্মদিনটা বরাবরের মতো পরিবারের একান্ত সান্নিধ্যে কাটিয়েছেন। তাই বলে ভক্তরা বঞ্চিত হননি। জন্মদিনে পারিবারিক একটা সেলফি তুলেছে বচ্চন পরিবার।
হ্যাপি নিউ ইয়ার-এর ব্যস্ততার ফাঁকে বাবার জন্মদিন পালন করেছেন অভিষেক। সেলফিটা তাঁরই তোলা। এই সেলফিতে অমিতাভ ছাড়াও আছেন স্ত্রী জয়া, কন্যা শ্বেতা, পুত্রবধূ ঐশ্বরিয়া সবাই একফ্রেমে। টুইটারে ছবিটা পোস্ট করে অভিষেক লিখেছেন, ‘দ্য বার্থডে বয়।’ আর অমিতাভ টুইট করেছেন, ‘৭২ পেরিয়ে ৭৩-এ পা রাখায় আমাকে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। এখনো আপনারা আমাকে ভালোবাসেন, এটা আমার জন্য আশীর্বাদ। আশা করি এই ভালোবাসা আজীবন থাকবে। মনে হচ্ছে এটাই আমার জীবনের সেরা দিন।’ টুইটার।