জন্মদিনে আনুশকার উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা
আনুশকা শর্মা

পয়লা মে ২৮–বছর বয়সে পা দিবেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। জন্মদিনের দুই দিন আগেই তিনি ভক্তদের দিলেন এক দারুণ উপহার। এ বছরে বলিউডের সবচেয়ে আলোচিত ছবি ‘সুলতান’। আর এখানে ‘সুলতান’ এর নায়িকা হবেন আনুশকা। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে এই ছবির একটি পোস্টার প্রকাশ করেছেন এই ‘পিকে’ তারকা। আর এর মাধ্যমেই প্রথমবারের মতো আনুশকার নতুন রূপ সবার সামনে এল।
এই সিনেমায় আনুশকাকে দেখা যাবে একজন কুস্তিগীরের চরিত্রে। টুইটারে প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে আনুশকা তাঁর এক পুরুষ প্রতিপক্ষকে ধরাশায়ী করে ফেলেছেন। আর চোখে, মুখে রাগের অভিব্যক্তি।
আলী আব্বার জাফর পরিচালিত এই ছবিতে সুলতান হয়েছেন সালমান খান। আর ‘হরিয়ানার বাঘিনী’ আনুশকার চরিত্রের নাম আরফা।
ছবিটি মুক্তি পাবে এবার ঈদে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।