জন্মদিনের সেলফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরই ২ নভেম্বর এলে ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাগরপাড়ঘেঁষা বাংলো ‘মান্নাত’-এর বাইরে জমে উপচে পড়া ভিড়। দেশের নানা প্রান্ত থেকে সেদিন ভক্তরা এসে ঘাঁটি গাড়েন শাহরুখ খানের বাড়ির সামনে। বলিউডের এই বাদশার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে তাঁদের এই চেষ্টা। কারণ, ভক্তরা খুব ভালো করেই জানেন, বছরের অন্য দিনগুলোয় দেখা না মিললেও ২ নভেম্বর শাহরুখ খান অবশ্যই তাঁদের কাছাকাছি আসবেন। সময় কাটাবেন তাঁদের সঙ্গে, গ্রহণ করবেন জন্মদিনের শুভেচ্ছা। তাই আশায় বুক বেঁধে মান্নাতের সামনে ভিড় জমান নানা বয়সের ভক্তরা। এবারও এর ব্যতিক্রম হয়নি। এই ছবি শাহরুখ পোস্ট করেন তাঁর টুইটার ও ফেসবুক পেজে। এত ভালোবাসা আর শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ জানান সদ্য ‘হাফ সেঞ্চুরি’ করা এই তারকা।