জাপানি 'ওম শান্তি ওম'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানি ‘ওম শান্তি ওম’ ছবির পোস্টার
জাপানি ‘ওম শান্তি ওম’ ছবির পোস্টার

পর্দায় আবার আসছে ‘ওম শান্তি ওম’। তবে শাহরুখ আর দীপিকাকে দেখা যাবে না সেখানে। তাঁদের চরিত্রে দেখা যাবে জাপানি অভিনয়শিল্পীদের। ছবিটির পরিচালক ফারাহ খানের টুইটার অন্তত তা-ই বলে।

‘ওম শান্তি ওম’ ছবির পোস্টার
‘ওম শান্তি ওম’ ছবির পোস্টার

নয় বছর আগে শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনকে নিয়ে ফারাহ খান তৈরি করেছিলেন ‘ওম শান্তি ওম’। ছবিটি দিয়ে বলিউডে যাত্রা শুরু হয়েছিল আজকের সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। ছবিটি দর্শক মনেও জায়গা করেছিল।
ফারাহ খান আজ টুইটারে লিখেন, জাপানে ছবিটিকে মিউজিক্যাল সিনেমা হিসেবে তৈরি হচ্ছে। জাপানি একটি পোস্টারও পোস্ট করেন এ পরিচালক। টুইটে লিখেন, ‘আজকের দিনটি এ খবরটি দেওয়ার জন্য খুব সম্ভবত একটি ভালো দিন। নয় বছরের মাথায় “ওম শান্তি ওম” জাপানের বড় মিউজিক্যাল সিনেমা হতে যাচ্ছে।’ এরপর তিনি ছবির কলাকুশলীদের ধন্যবাদ জানান।
রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিতে আরও অভিনয় করেছিলেন অর্জুন রামপাল, শ্রেয়স তালপাড়ে ও কিরণ খের। ছবিটি বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছিল। ডিএনএ