জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও হয়েছিল শিল্পার বিরুদ্ধে

স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলায় খবরের শিরোনামে বলিউড অভিনেত্রী শিল্পী শেঠি। রিয়েলিটি শো থেকে শুরু করে প্রেম, বিয়ে—নানা সময়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। শিল্পার জীবনের এমন পাঁচটি ঘটনা নিয়ে থাকল আজকের আয়োজন, যেগুলোয় তিনি আলোচিত হয়েছিলেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৫
সম্প্রতি শিল্পা শেঠি শিরোনামে এলেন স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি–কাণ্ডে। ১৯ জুলাই এ মামলায় গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। রাজ ও শিল্পার বাড়িতে অভিযান চালানো হয়। এখনো এ ইস্যুতে প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন শিল্পা শেঠি।
ইনস্টাগ্রাম
২ / ৫
শিল্পা শেঠি ও অক্ষয় কুমার জুটি ছিল দর্শকপ্রিয়। বাস্তব জীবনেও প্রেমে পড়েছিলেন তাঁরা। কিন্তু সে সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। তিক্ততায় শেষ হয়। কারণ, দুজনের মধ্যে ঢুকে পড়েছিলেন টুইঙ্কেল খান্না।
সংগৃহীত
৩ / ৫
২০০৭ সালে এইডস–সচেতনতার একটি অনুষ্ঠানে আচমকা শিল্পাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন হলিউড অভিনেতা রিচার্ড গের। এ ঘটনা নিয়ে ভারতে বেশ হইচই লেগে যায়। শুধু তা–ই নয়, বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছিল।
রয়টার্স
৪ / ৫
ইন্টারন্যাশনাল রিয়েলিটি শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’-এ বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন শিল্পা শেঠি। তখনো তাঁকে নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনা চলে। সেবার বিজয়ীও হয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রাম
৫ / ৫
২০০৬ সালের এপ্রিলে শিল্পা শেঠি ও রিমা সেনের বিরুদ্ধে জামিন–অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ফটোশুটে তাঁরা অশ্লীল ভঙ্গিতে পোজ দিয়েছিলেন।
ইনস্টাগ্রাম