জিজির সৌজন্যে কাপুর পরিবারের নৈশভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিজি হাদিদ
জিজি হাদিদ

মার্কিন টপ মডেল জিজি হাদিদ শিগগিরই ভারতে আসছেন। ডিজাইনার টমি হিলফিগারের সঙ্গে নিজের ডিজাইন করা পোশাকের ব্র্যান্ডিং করতে মুম্বাইয়ে আসছেন তিনি। আর ভারতে জিজির প্রথম সফরটি স্মরণীয় করে রাখার সব দায়িত্ব নিয়েছেন বলিউডের কাপুর পরিবারের তিন তরুণ সদস্য। তাঁরা হলেন সোনম কাপুর, সোনমের বোন রিয়া কাপুর ও চাচাতো ভাই অর্জুন কাপুর।
২৭ এপ্রিল জিজির ভারত আসার কথা থাকলেও ব্যক্তিগত কারণে সফরটি পিছিয়েছেন এই মডেল। তবে, জিজি যেদিনই ভারত আসুন, সোনম কাপুররা তাঁর জন্য বিশেষ সব ব্যবস্থার প্রস্তুতি এখন থেকেই নিচ্ছেন। ভারতীয় ফ্যাশন ডিভা সোনম ফ্যাশন বিষয়েও জিজির সঙ্গে কিছু আলাপ–আলোচনা করবেন বলে ঠিক করে রেখেছেন।
তবে, সেই নৈশভোজে হাতে গোনা কয়েকজনই কেবল উপস্থিত থাকবেন। এই সফরে জিজি হাদিদকে তাঁর মা ইয়োলান্ডা হাদিদ সঙ্গ দেবেন বলেও শোনা যাচ্ছে। বিশেষ এই নৈশভোজে থাকবেন অনিল কাপুরও । বলিউড হাঙ্গামা।

সোনম কাপুর-অর্জুন কাপুর-রিয়া কাপুর
সোনম কাপুর-অর্জুন কাপুর-রিয়া কাপুর