জিতেন্দ্র ও হেমার অজানা সম্পর্কের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিতেন্দ্র ও হেমা মালিনী
জিতেন্দ্র ও হেমা মালিনী

বলিউড ইন্ডাস্ট্রি গোপন বিয়ে আর ভালোবাসার গল্প দিয়ে ভরা। এই যেমন জিতেন্দ্র ও হেমা মালিনীর প্রেমের কথা। ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম ও বিয়ের কথা সবাই জানলেও এ কথা অনেকেরই জানা নেই। অথচ এক সময় বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা প্রায় বিয়ে করে ফেলেছিলেন তখনকার আরেক সুপারস্টার জিতেন্দ্রকে।
‘ওয়ারিশ’ ও ‘গেহেরি চাল’-এর মতো ছবিতে অভিনয় করার পর জিতেন্দ্র ও হেমা জনপ্রিয় জুটিতে পরিণত হন। ১৯৭৪ সালে তাঁরা শুটিং করছিলেন ‘দুলহান’-এর। এই ছবিতে শুটিং করার সময় দুজন এতই কাছাকাছি চলে আসেন যে, তাঁরা একে অন্যকে ভালোবেসে ফেলেন।
তাঁদের গল্পের শুরু সঞ্জীব কুমারকে দিয়ে। সঞ্জীব হেমাকে পছন্দ করতেন। নিজের পছন্দের কথা জিতেন্দ্রকে বলতেন, যেন জিতেন্দ্র তাঁর হয়ে হেমার কাছে ওকালতি করেন। হেমাকে সঞ্জীব কতটা ভালোবাসেন, তার সবই জিতেন্দ্র হেমাকে বলেছেনও। কিন্তু হেমা সঞ্জীবের প্রস্তাব ফিরিয়ে দেন। তাঁর ভালো লেগে যায় জিতেন্দ্রকে।
এমনও বলা হয়, জিতেন্দ্র ও হেমা বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। এমনকি তাঁদের পরিবারেরও এ বিয়েতে সায় ছিল। এর আগে জিতেন্দ্র শোভাকে ভালোবাসতেন। কিন্তু হেমার সঙ্গে পরিচয় হওয়ার পর শোভার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন জিতেন্দ্র।
কিন্তু হেমা শেষ মুহূর্তে বিয়েতে ‘না’ করে দেন।
জিতেন্দ্র ও হেমা দুজনেই পরে বিয়ে করেছিলেন। হেমা বিয়ে করেন ধর্মেন্দ্রকে। এ বিয়েতে হেমার বাবার মত ছিল না। কেননা, ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত ও চার সন্তানের জনক। জিতেন্দ্র তাঁর প্রথম প্রেমিকা শোভাকেই বিয়ে করেন। তা-ও ১৯৭৪ সালের কথা। ইন্ডিয়ান এক্সপ্রেস