জীবনী লিখছেন সুস্মিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুস্মিতা সেন
সুস্মিতা সেন

বিশ্বসুন্দরী থেকে অভিনেত্রী, অভিনেত্রী থেকে আদর্শ মা—সবকিছুতেই একেবারে পাক্কা সুস্মিতা সেন এবার কিনা কলম ধরলেন। জীবনের অভিজ্ঞতাগুলো ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে লিখছেন আত্মজীবনী।

এর আগে ঋষি কাপুর, রেখা আর করণ জোহরের জীবনী নিয়ে বেশ আলোচনা হয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ নিজেদের জীবনী অন্যকে দিয়ে লিখিয়েছেন। কিন্তু সুস্মিতা নিজের জীবন নিয়ে নিজেই লিখছেন। তাঁর কথায়, অন্য কাউকে দিয়ে লেখালে জীবনের আবেগময় দিকগুলো ভালো উঠে আসে না। তিনি চান, পাঠক তাঁর জীবনকে অনুভব করুক। তবে তাঁর জীবন নিয়ে তিনি কোনো আলোড়ন তুলতে চান না। পাঠক তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হোক—এটাই তাঁর ইচ্ছা। ইতিমধ্যে দুজন প্রকাশক বইটি প্রকাশের কথাও বলেছেন।

বিবি নাম্বার ওয়ান ছবির রূপালী থেকে ফিলহাল-এর সারোগেট মাদার, আবার চিংগারি ছবির যৌনকর্মী থেকে ম্যায় হু নার সুন্দরী অধ্যাপক—বিচিত্র সব চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা। বাংলা চলচ্চিত্র নির্বাক–এ ২০০৫ সালে অভিনয় করেছিলেন। রুপালিজগতে তারকা খ্যাতির শুরু হয়েছিল ১৯৯৪ সালে, মিস ইউনিভার্সরূপে। বলিউড হাঙ্গামা।