জুনে বিয়ে করছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়নতারা ও বিগনেশ শিবান

নয়নতারাকে খুব কমই একা পাওয়া যায়। শুটিং স্পট ছাড়া যেখানেই তাঁকে দেখা যায়, সেখানেই তাঁর পাশে এক যুবক! এমনকি ইনস্টাগ্রামেও! একজন যুবকের সঙ্গে নিয়মিত কোনো তরুণীকে দেখা যাওয়ার অর্থ একটাই। শোনা যাচ্ছে, এ বছরই তাঁদের বিয়ে।

দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়নতারার সঙ্গে সেখানকার চলচ্চিত্রকার বিগনেশ শিবানের প্রেম প্রায় অর্ধযুগ হলো। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে দুজনের প্রেমের যাত্রা শুরু। গত বছর আংটিবদলও হয়েছে তাঁদের। এবারে গুঞ্জন শোনা যাচ্ছে, এ বছরের জুনে বিয়ে করছেন তাঁরা।

নয়নতারা

এ বছর শুরু হওয়ার কথা বিগনেশ শিবানের নতুন ছবি ‘একে ৬২’। শোনা যাচ্ছে এই ছবির শুটিং শুরু করার আগেই বিয়েটা সেরে ফেলবেন তাঁরা। তারপর বছরের শেষ দিকে শুরু করবেন শুটিং। যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করবেন তাঁরা। এরই মধ্যে বিগনেশ ও নয়নতারা বেশ কয়েকটি মন্দিরে পূজা দিয়েছেন বলে জানা গেছে।

নয়নতারা

সম্প্রতি নয়নতারা শেষ করেছেন বিগনেশ পরিচালিত ‘কাথুভাকুলা রেনডু কাঢাল’ ছবির কাজ। এ ছবিতে আরও অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। ছবিটি ২৮ এপ্রিল মুক্তির কথা রয়েছে। কয়েক দিন আগে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির গল্পটি মজার, যেখানে এক যুবককে দেখা যাবে, যদি ত্রিমুখী প্রেমে দুজন নারীকে রাজি করিয়ে ফেলেন।

নয়নতারা

২০০৩ সালে মালয়ালম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নয়নতারার। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি, হয়েছেন প্রশংসিত। শিগগিরই নয়নতারাকে দেখা যাবে অ্যাটলির একটি ছবিতে, যেখানে তাঁর বিপরীতে আছেন বলিউড তারকা শাহরুখ খান।