জেইমি আলেক্সান্ডারকে প্রিয়াঙ্কার চ্যালেঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া ও জেইমি আলেক্সান্ডার
প্রিয়াঙ্কা চোপড়া ও জেইমি আলেক্সান্ডার

ম্যাট ডেমন অভিনীত ‘বোর্ন’ সিরিজের প্রধান চরিত্র জেসন বোর্নকে নিয়ে রীতিমতো টানাহেঁচড়া শুরু হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ও জেইমি আলেক্সান্ডারের মধ্যে! প্রিয়াঙ্কা অভিনয় করছেন এবিসির টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে। অন্যদিকে জেইমি আলেক্সান্ডার আছেন এনবিসি চ্যানেলের টিভি সিরিজ ‘ব্লাইন্ডস্পট’-এর মূল চরিত্রে। এই দুটির গল্পই নারীপ্রধান, থ্রিলার-নির্ভর। গত জুলাই মাসে জেইমি বলেছিলেন, ‘ব্লাইন্ডস্পট’–এ তাঁর চরিত্র অনেকটা জেসন বোর্নের মতো। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়াও বলেছেন একই কথা।
জেইমিও এই দাবি করেছিলেন শুনে কোয়ান্টিকো তারকার মন্তব্য, ‘তাই নাকি! আরও একজন নারী “জেসন বোর্ন” পেয়ে খুশি হলাম। আমাদের দুজনের একসঙ্গে একটা পর্বে কাজ করা উচিত। দেখা যাবে, কে বেশি দুর্ধর্ষ!’ হেসে দিয়ে প্রিয়াঙ্কা সঙ্গে আরও যোগ করেছেন, ‘কে জেসন বোর্নের কাছাকাছি, সেটা বড় কথা নয়। টিভি সিরিজে আজকাল মেয়েরাও মারকুটে সিক্রেট এজেন্ট চরিত্রে অভিনয় করছেন, এটা খুব ভালো লাগছে।’ এন্টারটেইনমেন্ট উইকলি।