জেল থেকে বাবা–মায়ের কাছে আরিয়ান

বাজনা বাজিয়ে, পটকা ফাটিয়ে, নেচে–গেয়ে আরিয়ানকে স্বাগত জানান শাহরুখ অনুরাগীরাছবি: দেবারতি ভট্টাচার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ উৎসবের মেজাজে ‘মান্নত’। শাহরুখের বাংলোর বাইরেও ছড়িয়ে পড়েছে সেই উৎসবের আমেজ। অসংখ্য অনুরাগী শাহরুখ খানের বাংলো মান্নতের বাইরে আরিয়ানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। তাঁদের উল্লাস, উচ্ছ্বাসের মধ্যে বেলা ১১টা ২০ মিনিট নাগাদ বাবা-মায়ের কাছে পৌঁছান শাহরুখপুত্র।

গতকাল শুক্রবার থেকেই মান্নতে সাজ সাজ রব ছিল। কিন্তু জামিনসংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় গতকাল আর্থার রোড জেল থেকে ছাড়া পাননি আরিয়ান।
আজ শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে জেল থেকে মান্নতের উদ্দেশে রওনা দিয়েছিলেন আরিয়ান। এক বিশাল কনভয় নিয়ে জেলে তাঁকে আনতে গিয়েছিলেন শাহরুখের দেহরক্ষী রবি।

গত ২৮ দিন ধরে দিনটির জন্য অপেক্ষা করছিলেন তাঁরা
দেবারতি ভট্টাচার্য

সকাল থেকেই মান্নতের বাইরে অনুরাগীদের তুমুল উন্মাদনা। আটকের পর থেকেই গত ২৮ দিন ধরে দিনটির জন্য অপেক্ষা করছিলেন তাঁরা।

বেলা ১১টা ২০ মিনিট নাগাদ বাবা-মায়ের কাছে পৌঁছান শাহরুখপুত্র
দেবারতি ভট্টাচার্য

বাজনা বাজিয়ে, পটকা ফাটিয়ে, নেচে–গেয়ে আরিয়ানকে স্বাগত জানান শাহরুখ অনুরাগীরা। উল্লাসে ফেটে পড়েছিলেন ভক্তরা।

আরিয়ানের জামিনে খুশিতে মাতল শাহরুখ-ভক্তরা। ছবি: এএনআই

তাঁরা উচ্চ স্বরে বলছিলেন, ‘উই লাভ শাহরুখ, উই লাভ আরিয়ান।’ মান্নতের বাইরে অপেক্ষায় ছিলেন সংবাদমাধ্যমগুলোর কর্মীরাও।

সকাল থেকেই মান্নতের বাইরে অনুরাগীদের তুমুল উন্মাদনা
দেবারতি ভট্টাচার্য

প্রথমে খবর ছিল আরিয়ানকে স্বাগত জানাতে একটি পাঁচতারা হোটেলে আছেন শাহরুখ।

আতশবাজির আলোয় মান্নাতে দেওয়ালির আমেজ।

কিন্তু পরে জানা যায়, মান্নতেই আছেন শাহরুখ–গৌরী। তাঁদের অনেক আত্মীয়স্বজন মান্নতে উপস্থিত ছিলেন। জানা গেছে, আরিয়ানের গলা জড়িয়ে আবেগে কেঁদে ফেলেছিলেন শাহরুখ-গৌরী।

আরিয়ান
কোলাজ