জেলে মান্যতা উপোস ভাঙলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি বলিউডি ছবির ভক্ত হলে ‘কারভা চৌথ’ নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না? স্বামীর মঙ্গলকামনায় সারা দিন উপোস থাকেন হিন্দুধর্মাবলম্বী স্ত্রীরা। এরপর চালনির ভেতর দিয়ে আকাশের চাঁদ আর এই মর্ত্যের চাঁদকে দেখে স্বামীর হাতে উপোস ভাঙেন। মান্যতাকে এবারের ‘কারভা চৌথ’টা পালন করতে হয়েছে জেলে। তাঁর ‘চাঁদ’টা যে আপাতত জেলের বাসিন্দা!
গতকাল কারভা চৌথ উপলক্ষে সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা পুনের ইয়েওয়াড়া জেলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন। এ মাসের শুরুতেই সঞ্জয়ের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। কিন্তু সামনে শুভদিন আসছে, সে জন্য সেই সময়টা কয়েক দিন পিছিয়ে দেন মান্যতা। জেলে কারভা চৌথের উপোস ভাঙা, এটাও তো বলিউডি ছবির নতুন রসদ! জি নিউজ।