জ্ঞান হারালেন প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরের চাকচিক্যটাই সবাই দেখে। দেখে গ্ল্যামার। কিন্তু পেছনের হাড়ভাঙা খাটুনির কথা কজনই বা জানে। সেটাই যেন আবার মনে করিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বাজিরাও মাস্তানির শুটিং করতে গিয়ে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন এই অভিনেত্রী। প্রিয়াঙ্কা অবশ্য এখন ভালো আছেন। অতিরিক্ত পরিশ্রম আর দুর্বলতার কারণেই এমনটা ঘটেছে।
সঞ্জয় লীলা বানসালির এই ছবিতে প্রিয়াঙ্কা অভিনয় করছেন কাশিবাঈয়ের চরিত্রে। সহশিল্পী হিসেবে আছেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। ছবির একটি দৃশ্যে চার পৃষ্ঠার একক সংলাপ আছে প্রিয়াঙ্কার। সেই সংলাপের শুটিং চলার সময়ই এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এমনিতে চার পৃষ্ঠার দীর্ঘ সংলাপ, তার ওপর বারবার কাট হচ্ছিল। সব মিলিয়ে শারীরিক চাপটা সামলাতে পারেননি প্রিয়াঙ্কা। ছয় ঘণ্টা বন্ধ রাখতে হয় শুটিং। মুম্বাই মিরর।