জ্যাকি চ্যানের নায়িকা ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

আবারও অ্যাকশনে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। তবে এবার আর বলিউডে নয়। এই অ্যাকশন আন্তর্জাতিক। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত এই অভিনেত্রী। তাতে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। তাঁর বিপরীতে অভিনয় করছেন আন্তর্জাতিক তারকা জ্যাকি চ্যান। মুম্বাই মিরর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কুং ফু ইয়োগা নামের এই ছবি পরিচালনা করছেন হংকংয়ের নির্মাতা স্ট্যানলি টং।
বহু পুরোনো এক গুপ্তধন আবিষ্কারের জন্য ক্যাটের শরণাপন্ন হবেন প্রত্নতত্ত্ববিদ জ্যাকি চ্যান। আর যে ছবিতে জ্যাকি চ্যান আছেন, তাতে যে মারপিট আর মার্শাল আর্ট ভরপুর থাকবে, সে তো জানা কথা। তবে চমক হচ্ছে, এই ছবিতে ক্যাটও কম যাবেন না। ছবিতে তাঁকেও দেখা যাবে অ্যাকশন-কন্যা রূপে।