ঝামেলায় সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বডিগার্ড’-এরও তাহলে দেহরক্ষী লাগে! সম্প্রতি টুইট করে এমনই ঝামেলায় পড়েছেন সালমান খান। তাঁর বাসার সামনে প্রহরা বসাতে হয়েছে। এক প্লাটুন বিশেষ নিরাপত্তাকর্মীর পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ সদস্যও বলিউড তারকার নিরাপত্তায় নিয়োজিত।
সম্প্রতি ১৯৯৩ সালের মুম্বাই বোমা বিস্ফোরণের অপরাধে ইয়াকুব মেমনের ফাঁসির আদেশ দেওয়া হয়। এ নিয়ে সালমান টুইট করেন, ইয়াকুব নয়, আসল অপরাধী তাঁর ভাই টাইগার। ফাঁসি হলে টাইগারেরই হওয়া উচিত। টাইগারের উদ্দেশে সালমান বেশ কিছু তির্যক মন্তব্যও করেছেন।
টাইগার কিংবা ডন দাউদ ইব্রাহিমের লোকজন সালমানের ওপর হামলা করতে পারে—এই শঙ্কা থেকেই নিরাপত্তা দেওয়া হচ্ছে তাঁকে। এমন টুইটের জন্য সালমানের সমালোচনাও হচ্ছে, যে দলে আছেন খোদ তাঁর বাবা সেলিম খান। তবে সালমান নিজের অবস্থানে অটল। টুইটও মুছবেন না বলে জানিয়ে দিয়েছেন। টিওআই।