টকশোতে শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

অভিনয়শিল্পীরা ছোট পর্দা থেকে বড় পর্দায় আসেন, এই চলন। কিন্তু শাহরুখ খান বলিউড সিনেমাপাড়া মাতালেও টিভিতে শো করতে একরত্তিও আপত্তি নেই। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে একটি টিভি টকশোতে।
টকশোতে সামাজিক পরিবর্তন, জলবায়ু, জটিল রোগ ও নারী ক্ষমতায়নে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব থাকবে কিং খানের হাতে। হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মিত এই অনুষ্ঠানে আরও থাকবে দেশের ও দেশের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা। ইতিমধ্যে একটি পর্বের শুটিং শেষ করেছেন শাহরুখ খান। পরে ধারাবাহিকভাবে অন্য পর্বগুলোর জন্যও ডাক পাবেন তিনি।
শাহরুখ খানকে সম্প্রতি রুপালি পর্দায় দর্শক দেখছেন ‘রইস’ ছবির মাধ্যমে। ছবিটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে ভারতীয় বক্স অফিসে। সেখানে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন মাহিরা খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রমুখ। বলিউড হাঙ্গামা