টাইগারকে নেওয়ায় ক্ষুব্ধ ভক্তরা

করন জোহর তাঁর ২০১২ সালের জনপ্রিয় ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সিক্যুয়াল ঘোষণা দিলেন আজ সকালে। তিনি আরো ঘোষণা করেন, ছবিতে দেখা যাবে টাইগার শ্রফকে। তাঁর এই ঘোষণায় কোনো প্রতিক্রিয়া হতে পারে এটা তিনি আশঙ্কা করেননি। কিন্তু টাইগারকে নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন ভক্তরা।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে আলিয়া ভাট, বরুন ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রাদের ক্যারিয়ার শুরু হয়। যাঁরা সবাই আজ তারকা। তাই ভক্তরা খুবই হতাশ হয়েছেন টাইগার শ্রুফকে নেওয়ায়। তাঁরা কিছুতেই নতুন কোনো মুখ দেখতে চাইছেন না সিক্যুয়ালে। ভক্তরা সবাই টুইটারে রাগ প্রকাশ করেছেন।
অনেক ভক্ত অখুশি হয়েছেন এই কারণে যে, প্রথম ছবির কোনো তারকাকেই সিক্যুয়ালে রাখা হয়নি। ভক্তি নামে এক ভক্ত টুইট করেন, ‘“স্টুডেন্ট অব দ্য ইয়ার টু” তে আলিয়া, সিদ্ধার্থ ও বরুনকে চাই। না হলে “স্টুডেন্ট অব দ্য ইয়ার টু” হবে না।’
কেউ কেউ প্রশ্ন করেছেন কেন টাইগারকে নেয়া হচ্ছে?
করন জোহর, আলিয়া ভাট, বরুন ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা বর্তমানে আমেরিকায় তাঁদের ‘ড্রিম টিম ট্যুর’ করছেন।
হিন্দুস্তান টাইমস