টাইগারের সুপারহিরো কে?

এই মাসের ২৫ তারিখে মুক্তি পাবে টাইগার শ্রফ অভিনীত ছবি ‘এ ফ্লাইং জাট’। এই ছবিতে তাঁকে দেখা যাবে একজন সুপারহিরোর ভূমিকায়। কিন্তু বাস্তবে এই নায়কের জীবনে সুপারহিরো কমিক বইয়ের কোনো চরিত্র নয়। ব্যাটম্যান, সুপারম্যান কিংবা স্পাইডার ম্যান নয়; টাইগারের জীবনের সুপারহিরো তার মা আয়েশা শ্রফ।
টাইগার বলেন, ‘আমার বাড়িতে আমার মা-ই আমার সুপারহিরো। ছবির এই চরিত্রের সঙ্গে আমার একদিক থেকে খুব মিল রয়েছে। আমি আর সিনেমার সেই সুপারহিরো দুজনই নিজের মাকে ভীষণ ভয় পাই। আমি আমার মায়ের সব কথা শুনি। তিনি আমার চেয়ে বেশি শক্তিশালী।’
এভাবেই নিজের জীবনের সুপারহিরো সম্পর্কে বলেন টাইগার শ্রফ। ‘এ ফ্লাইং জাট’ ছবিতে টাইগারের মায়ের চরিত্রে অভিনয় করেছেন অমৃতা সিং। আর এখানে তাঁর নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’সুজা। ফিল্মফেয়ার।