টিভিতে শিল্পা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পা শেঠি
শিল্পা শেঠি

২০০৮ সালে ‘বিগ বস টু’ উপস্থাপনা করেছিলেন শিল্পা শেঠি। মাঝে কিছু নাচের প্রতিযোগিতার অনুষ্ঠানে বিচারক ছিলেন। এবার একটি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টিভিতে দেখা যেতে পারে এ অভিনয়শিল্পীকে।
শিল্পা শেঠির একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘অনুষ্ঠানটি ২০ থেকে ২২টি পর্বে হবে। অনিল কাপুর অভিনীত টিভি ধারাবাহিকের (টুয়েন্টিফোর) মতো।’
মুম্বাইকেন্দ্রিক প্রোডাকশন হাউসটি মনে করে, শিল্পা অনুষ্ঠানটির জন্য উপযুক্ত। সূত্র বলছে, ‘এটা বাস্তব জীবনের ঘটনা এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে তৈরি হবে।’ শিল্পা অবশ্য তাঁর ব্র্যান্ডের প্রচার ও ফিটনেস সম্পর্কিত প্রকল্পগুলো নিয়ে ব্যস্ত আছেন।
এ বিষয়ে শিল্পা শেঠির সঙ্গে যোগাযোগ করা হলে শিল্পা জানান, ধারাবাহিকের কিছু পর্বে তাঁর অভিনয় করতে কোনো সমস্যা নেই। তবে দীর্ঘ ডেইলি সোপে একদম অভিনয় করতে নারাজ শিল্পা। তিনি বলেন, ‘আমি টিভি অভিনেতাদের নিষ্ঠাকে সম্মান জানাই। ​কিন্তু প্রতিদিনের ধারাবাহিক করার মতো যথেষ্ট সময় আমার নেই। টিভির জন্য প্রচুর সময় ও শক্তি প্রয়োজন।’

হিন্দুস্তান টাইমস