টু-এর চক্করে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

‘তিন’ দিয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল। ক্যারিয়ারের শুরুতে করেছিলেন তিন পাত্তি নামের একটি ছবি। তবে শ্রদ্ধা কাপুর তখনো জানতেন না, তিন নয়, টু বা দুইয়ের সঙ্গেই তাঁর রাজযোটক।
প্রথম দুটো ছবি বক্স অফিসে গোঁত্তা খাওয়ার পর আশিকি টু এনে দিল অবিশ্বাস্য উড়ান। এরপর এক ভিলেন বা হায়দার-এর মতো ছবি করলেও শ্রদ্ধার সাফল্যের কেন্দ্রে যেন চলে গেল সিক্যুয়াল ছবি।
তবে শ্রদ্ধার দাবি, এমন নয় যে তিনি বেছে বেছে সিক্যুয়ালই করছেন, ‘এটি সত্যি, আমার তিনটি ছবিই সিক্যুয়াল। কিন্তু এটি স্রেফ কাকতাল। আমি এই ছবিগুলো করেছি সিক্যুয়াল বলে নয়। বরং চরিত্র আর গল্পগুলো দারুণ লেগেছিল বলে। তা ছাড়া প্রথমটির সঙ্গে দ্বিতীয়টির কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়টি একেবারেই নতুন গল্প।’ পিটিআই