টুইটারে ছিলেন না ওম পুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ছবি ‘দ্য গাজী অ্যাটাক’-এ ওম পুরি
শেষ ছবি ‘দ্য গাজী অ্যাটাক’-এ ওম পুরি

ভক্তরা ভেবেছিলেন টুইটার অ্যাকাউন্টে পুরিকে অনুসরণ করছেন। আসলে অ্যাকাউন্ট ছিল ‘ভুয়া’। এমনটাই জানালেন কিংবদন্তি বলিউড অভিনেতা ওম পুরির ছেলে ঈশান পুরি।
৬ জানুয়ারি ওম পুরি মারা যাওয়ার পর ঈশানের বন্ধুরা তাঁকে জিজ্ঞেস করেছিল তাঁর বাবার কোনো টুইটার অ্যাকাউন্ট আছে কিনা। ঈশান জানান, ‘আমার বাবা কখনোই টুইটারে ছিলেন না, এমনকি আমিও নেই।’ ওম পুরির স্ত্রী নন্দিতা পুরি বলেন, ‘আমি ওঁর ভক্তদের বলতে চাই, ওঁর কোনো টুইটার অ্যাকাউন্ট ছিল না।’
মা-ছেলে বলছেন কেউ একজন ওম পুরির নামে ‘ভুয়া’ টুইটার অ্যাকাউন্ট খুলেছেন। সেখান থেকে নানা জিনিস পোস্ট করা হচ্ছে। কিন্তু এ নিয়ে নন্দিতা কোনো ঝুট-ঝঞ্ঝাটে জড়াতে চান না। তিনি বলেন, ‘এমন আরও অনেক প্রোফাইল আছে। আমরা শুধু চাই না এসব নিয়ে কোনো ঝামেলা হোক।’
টাইমস অব ইন্ডিয়া