টুইটারে দীপিকার ভক্ত ১৫ লাখ ছাড়িয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক বাজিমাত করে যাচ্ছেন দীপিকা। সদ্যসমাপ্ত আইফা অ্যাওয়ার্ডে বাজিমাতের পর এবার ঝড় তুললেন সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটারে ১৫ লাখ ছাড়িয়ে গেল তাঁর ভক্তের সংখ্যা।
টুইটারে ‘ট্রিপল এক্স’ তারকা কয়েকটি চমত্কার ছবি পোস্ট করেন। তারপরই এই ‘মাস্তানি’ তারকার ভক্ত বাড়তে থাকে ঝড়ের বেগে। এক ভক্ত টুইট করেন, ‘আমার হলিউড ডেব্যুতে ১৫ লাখ ভক্ত গর্বিত। আশা করছি, এটা হতে যাচ্ছে খুবই বিস্ময়কর ও হৃদয়কাড়া।’
‘বাজিরাও মাস্তানি’ তারকার ইনস্টাগ্রামে আছে নয় লাখ ভক্ত। সদ্যসমাপ্ত আইফা অ্যাওয়ার্ডে তিনি ‘পিকু’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য ‘বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড’ পান। বর্তমানে ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেইজ’ সিনেমাতে অভিনয় করছেন। সঙ্গে আছেন হলিউডের বিখ্যাত অ্যাকশন নায়ক ভিন ডিজেল। ডিএনএ