টুইটারে দীপিকার 'লীলা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে নিত্যনতুন কাণ্ড ঘটিয়ে নিয়মিতই আলোচনায় থাকছেন তিনি। এবার পাওয়া গেল তাঁর আরও একটা নমুনা। হঠাৎ করেই টুইটার অ্যাকাউন্টে নিজের নাম বদলে ফেলেছেন ‘হ্যাপি নিউ ইয়ার’ তারকা। টুইটারে দীপিকার ফলোয়াররা আশ্চর্য হয়ে আবিষ্কার করেছেন, দীপিকা পাড়ুকোন নাম বদলে ‘লীলা’ হয়ে গেছেন।
ঘটনা কী? জানা গেল তাঁর টুইট থেকে। রামলীলা ছবির এক বছর উদ্যাপন করতেই এই নাম বদল। দীপিকা লিখেছেন, ‘ধন্যবাদ স্যার (সঞ্জয় লীলা বানসালি) আমাকে জীবনের সেরা অভিজ্ঞতাটা দেওয়ার জন্য।’
জি নিউজ।