টুইটারে ভুয়া ক্যাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

জুলাই মাসে ফেসবুকে নিজের একটি পেজ খোলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সে সময় তিনি বলেছিলেন, কয়েক দিন পর টুইটার ও ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট খোলার ইচ্ছা আছে তাঁর। কিন্তু আগেই কে যেন টুইটারে তাঁর নামে অ্যাকাউন্ট খুলে বসেছেন।

ক্যাটরিনার এক মুখপাত্র জানান, ক্যাটের নামে টুইটার ও ইনস্টাগ্রামে যত অ্যাকাউন্ট আছে, সব ভুয়া। একটি পেজ ছাড়া ফেসবুকেও তাঁর কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই। নিজের ৩৩তম জন্মদিনে এই পেজটি খুলেছিলেন তিনি। পেজটি ক্যাটরিনা নিজেই পরিচালনা করেন।

সম্প্রতি অনুরাগ বসুর ‘জগগা জাসুস’ ছবির শুটিং করছেন তিনি। তাঁর বিপরীতে ওই ছবিতে অভিনয় করবেন সাবেক প্রেমিক রণবীর কাপুর। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০১৭ সালে।