টুইটারে ১০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

২০১৪ সালটা দারুণ কেটেছে শ্রদ্ধা কাপুরের। এ বছর তাঁর অভিনীত এক ভিলেন ও হায়দার ছবি দুটি মুক্তি পেয়েছে। দুটি ছবিতেই শ্রদ্ধার অনবদ্য অভিনয়ের পাশাপাশি তাঁর কণ্ঠের গান বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে। বছর শেষে এবার তাঁর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। সম্প্রতি টুইটারে ১০ লাখ অনুসারী জুটিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই আশিকি ২ তারকা।
টুইটারে ১০ লাখ অনুসারী পেয়ে দারুণ খুশি শ্রদ্ধা। এ প্রসঙ্গে এক টুইটারবার্তায় তিনি লিখেছেন, ‘আমরা ১০ লাখে পৌঁছে গেছি।’ শ্রদ্ধা উচ্ছ্বাস প্রকাশ করে আরও লিখেছেন, ‘আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। অনেক অনেক ফিরতি ভালোবাসা রইল আপনাদের প্রতি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
শ্রদ্ধার বাবা বলিউডের শক্তিমান খল অভিনেতা শক্তি কাপুর। বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলাপুরে শ্রদ্ধার খালা। শ্রদ্ধা তিন পাত্তি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ২০১০ সালে। পরের বছর মুক্তি পায় তাঁর অভিনীত দ্বিতীয় ছবি লাভ কা দি অ্যান্ড। প্রথম দুটি ছবিতে সাফল্যের মুখ না দেখলেও ২০১৩ সালে মুক্তি পাওয়া আশিকি ২ ছবিতে অভিনয়ের কল্যাণে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান শ্রদ্ধা কাপুর।