টুইটারে 'বিগ বি'-এর ২ কোটি অনুসারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

ভার্চুয়াল দুনিয়ায় সবসময় সক্রিয় ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। টুইটার, ইনস্টাগ্রাম, ব্যক্তিগত ব্লগ—সব জায়গাতেই তাঁর সরব উপস্থিতি। ক্ষুদে ব্লগিং সাইট টুইটারে তাঁর অগণিত ভক্ত, অনুসারী। এবার টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা ২১ মিলিয়ন, অর্থাৎ ২ কোটি ১০ লাখ ছুঁয়েছে। আজ পর্যন্ত কোন বলিউড তারকার টুইটারে এতো অনুসারী হয়নি।


টুইটারে ফলোয়ার বা অনুসারীর সংখ্যার দিক দিয়ে অমিতাভের কাছাকাছি আর কেউ নেই। শাহরুখ খানের অনুসারী ১ কোটি ৯৬ লাখ, সালমান খানের ১ কোটি ৭৮ লাখ, আমির খানের ১ কোটি ৬ লাখ।

৭৩ বছর বয়সী এই অভিনেতা ২০১০ সালের মে মাসে টুইটার অ্যাকাউন্টটি চালু করেছিলেন। গতকাল অমিতাভ বচ্চনের অনুসারীর সংখ্যা ২১ মিলিয়নে পৌঁছলে তিনি উচ্ছ্বসিত হয়ে একটি টুইট করেন। তিনি লিখেছেন, ‘২১ মিলিয়ন. . . ইয়াহু ইয়াহু ইয়াহু।’ সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস