ট্রাক রেসে পতাকা ওড়ালেন অক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে দেওয়া ট্রাক রেসের ট্র্যাক থেকে অক্ষয় কুমারের ছবি
ইনস্টাগ্রামে দেওয়া ট্রাক রেসের ট্র্যাক থেকে অক্ষয় কুমারের ছবি

চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো টিওয়ান প্রাইমা ট্রাক রেসিং চ্যাম্পিয়নশিপ। ভারতের উত্তর প্রদেশের গ্রেট নয়ডায় অনুষ্ঠিত হয় এ ভিন্নধর্মী প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় শুধু ট্রাকের ছোটাছুটিই ছিল না। ছিল বলিউডের চাকচিক্যও। গত রোববার প্রতিযোগিতার শুরুটাই হয় বলিউড তারকা অক্ষয় কুমারের পতাকা ওড়ানোর মধ্য দিয়ে। তিনি পতাকা উড়িয়ে উদ্বোধন করেন এ প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতার আয়োজন করেছে টাটা মোটরস। অক্ষয় এ আয়োজনে অংশ নেন টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। রেসের ট্র্যাক থেকে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমেও দেন। পতাকা উড়িয়ে প্রতিযোগিতা উদ্বোধন করার একটি ভিডিও তিনি পোস্ট করেন ফেসবুকে। বলিউড লাইফ।