ট্রেনে 'কিং খান'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

‘কিং খান’ শাহরুখ তাঁর ছবির প্রচারে কখনোই কোনো কমতি রাখেন না। দর্শকদের কাছে পৌঁছানোর জন্য যা প্রয়োজন সব-ই তিনি করতে প্রস্তুত। এবার আসন্ন ছবি ‘রইস’-এর প্রচারের জন্য তিনি মুম্বাই থেকে দিল্লি যাবেন ট্রেনে চড়ে। উড়োজাহাজে না চেপে ট্রেনে যাওয়ার অবশ্য একটি কারণও আছে। ‘রইস’-এ শাহরুখের চরিত্রের সঙ্গে ট্রেন ভ্রমণটাই বেশি যায়।

এক ‘রইস’ নিয়ে তো আর কম ঝক্কি পোহাননি শাহরুখ খান আর তাঁর ছবির প্রযোজক। ছবির নায়িকা পাকিস্তানি হওয়ায় ছবির শুটিং কিছুদিনের জন্য আটকে গিয়েছিল। এরপর জরিমানা পরিশোধ করে ছবির বাকি অংশের কাজ শেষ করা হয়। মুক্তির তারিখ নিয়েও অনেক ঘাম ঝরাতে হয়েছিল তাঁদের। ছবি মুক্তির জন্য পছন্দসই কোনো তারিখও খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। শেষমেশ এই বছরের ২৫ জানুয়ারি ছবি মুক্তি দেওয়ার দিন চূড়ান্ত করার পরেও ঘটে আরেক বিপত্তি। কারণ, একই দিনে মুক্তি পাচ্ছে রাকেশ রোশনের ছবি ‘কাবিল’। এই ছবির নায়ক হৃতিক রোশন। রাকেশ রোশনের কাছে গিয়ে তাঁর ছবির মুক্তি পেছানোর জন্য অনুরোধও করেছিলেন শাহরুখ, কিন্তু সেই অনুরোধও ধোপে টিকেনি।
এত ঝামেলা পেরোনোর পর ছবি মুক্তির দিনও ঘনিয়ে এসেছে। শাহরুখ তাই ছবির প্রচারে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আজ মুম্বাই সেন্ট্রাল থেকে যাত্রা শুরু করবেন শাহরুখ। নয়া দিল্লির হযরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছাবেন পরদিন সকালে। যাত্রা পথে ১১টি স্টেশনে ট্রেন থামবে। বলিউড হাঙ্গামা।