ট্রেলার প্রকাশে চমক

সিনেমা দিয়ে চমকে দেন তো বটেই। এবার ট্রেলার প্রকাশে থাকছে নতুন চমক। বলিউড কিং খান শাহরুখ খানের নতুন ছবি ‘রইস’-এর ট্রেলার প্রচারে থাকছে অভিনব আয়োজন।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান প্রচারের এই নতুন আয়োজন বের করেছে। খুব শিগগিরই প্রকাশ করা হবে ছবিটির ট্রেলার। সেই ট্রেলার দেখানো হবে ভারতের নয়টি শহরে, ৩ হাজার ৫০০টি সিনেমা হলে। ভারতের দিল্লি, ইন্দোর, আহমেদাবাদ, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দরাবাদ, জয়পুর, মুম্বাই ও মোগা (পাঞ্জাব) শহরগুলোতে ট্রেলারটি দেখানো হবে। এই সব শহরের দর্শকদের সঙ্গে শাহরুখ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। সঙ্গে থাকবেন সহশিল্পী নওয়াজুদ্দিন সিদ্দিকী। এই অভিনব মাধ্যমে শুধু বড় শহরগুলোতেই ছবিটি পরিচিত হবে না, ছোট শহরেও পরিচিতি পাবে। শাহরুখ বলেন, ‘আমরা ছবিটিকে শুধু একটি শহরেই আবদ্ধ রাখতে চাই না। আমরা চেয়েছি ভারত জুড়ে ছবিটির সঙ্গে সকল দর্শক যুক্ত হোক।’
ইতিমধ্যে ছবিটির টিজার ও প্রচার ব্যাপক জনপ্রিয় হয়েছে। দর্শক ছবিটির ট্রেলারের অপেক্ষাতে আছে। ছবিটি পরিচালনা করেছেন রাহুল ধোলাকিয়া।
ডিএনএ