ট্রেলারে দেখে হতাশ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃত্তিক রোশন
হৃত্তিক রোশন

সোমবার মুক্তি পেয়েছে আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘মোহেঞ্জোদারো’-ছবির ট্রেলার। ছবিটিতে প্রাচীন সিন্ধু সভ্যতার সময়কে তুলে আনা হয়েছে। এর আগে ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর নির্মিত আশুতোষের ‘লগন’ ও ‘যোধা আকবর’ ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে, এবার বুঝি পরিচালক হতাশ করলেন তাঁর দর্শকদেরকে। কারণ, ট্রেলারে খ্রিস্টপূর্ব ২০১৬ সালের কোন আবহই খুঁজে পাওয়া যায়নি। আর ছবির গ্রাফিক্সের কাজও যথেষ্ট মানসম্পন্ন মনে হয়নি অনেকের কাছে।
ছয় বছর পর আশুতোষ গোয়ারিকর নতুন ছবি নিয়ে আসছেন। এদিকে হৃত্বিক রোশনকেও বড় পর্দায় দেখা যাবে দুই বছর পরে। স্বাভাবিক ভাবেই ‘মোহেঞ্জোদারো’ নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু ট্রেলার দেখার পর তা যেন অনেকটাই চুপসে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে হতাশা প্রকাশ করছেন সাধারণ দর্শক। অনেকে এটাকে কটাক্ষ করে ‘বাহুবলি’ সিনেমার স্বল্প বাজেট সংস্করণও বলছেন।
টানা তিন বছর প্রত্নতাত্বিক দল নিয়ে সিন্ধু সভ্যতা ও প্রাচীন নগরী মোহেঞ্জোদারো সম্পর্কে গবেষণা করেও বোধ হয় লাভ হলো না আশুতোষের। ছবিতে দেখানো নায়িকার সাজসজ্জা নিয়েও প্রশ্ন উঠেছে। কোনদিক থেকেই এটাকে প্রাচীন কালের বলে মনে হচ্ছে না।
এর আগে ছবির একটি পোস্টারে নায়িকা পূজা হেজের পোজ নিয়েও সমালোচনার ঝড় উঠেছিল টুইটারে। অ্যাঞ্জেলিনা জোলির একটি ছবির সঙ্গে হুবহু মিলে গিয়েছিল সেটি।
সূত্রঃ এনডিটিভি