ঠান্ডা মাথার ক্রমিক খুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকারে নাকি মানুষটার চোখ পশুর মতো জ্বলে। রমন নামের সেই ভয়ংকর ঠান্ডা মাথার সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছেন শহর মুম্বাইয়ের রাস্তায়; শিকারের সন্ধানে। সত্যিকারের সেই ঘাতকের গল্প নিয়েই তৈরি অনুরাগ কাশ্যপের ছবি ‘রমন রাঘব ২.০’-এর জায়গা করে নিয়েছে কান উৎসবের ডিরেক্টরস ফর্টনাইট বিভাগে।
ছবিতে রমনের চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকীর অভিনয় প্রশংসিত হয়েছে। ভারতের বেশির ভাগ সংবাদমাধ্যম এই ছবিতে ক্রমিক খুনির চরিত্রে নওয়াজের প্রশংসায় পঞ্চমুখ। তবে কান উৎসবে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা দর্শক-সমালোচকদের অনেকে সমালোচনাও করেছেন এই ছবির। যেমন ছবির নারী চরিত্রগুলো ‘অবহেলিত এবং বৈচিত্র্যহীন’ বলে মন্তব্য করেছেন একজন সমালোচক।