ডরে না বীর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর
সোনম কাপুর

কখনো তাঁর আলটপকা মন্তব্য, কখনো ফ্যাশন—সোনম কাপুর মাঝেমধ্যেই ভার্চু্যয়াল দুনিয়ায় ঝড় তোলেন। এই যেমন তুললেন কদিন আগে ভারতকে পশ্চাৎপদ দেশ আখ্যা দিয়ে। নারীর প্রতি ভারতীয়দের কট্টর দৃষ্টিভঙ্গির কারণে এমন মন্তব্য করেন সোনম।
কিন্তু সোনমের এই মন্তব্য টুইটারে বেশ শোরগোল ফেলে দেয়। তাঁকে উদ্দেশ করে বিদ্রূপ, ঝাঁজালো সমালোচনা আর ঠাট্টার বিষমাখা টুইট-তির ছুটে আসতে থাকে। কিন্তু সোনম স্পষ্ট করে জানিয়ে দিলেন, এসবে কিছুতেই টলবেন না। মনের সত্যি কথা বলতে পিছু হটবেন না। মনে এক আর মুখে আরেক—এমন ভড়ং ধরার মানুষ তিনি নন।
‘আমার দৃষ্টিতে কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটি স্পষ্ট করেই বলব। কেউ আমাকে দমাতে পারবে না। এ কারণেই আমি কখনো সাইবার আক্রমণের কাছে মাথা নত করি না, এমনকি সেই সব মিডিয়ার কাছেও না, যারা কেউ নিজের মত প্রকাশ করলে কঠোর আচরণ করে। আপনি কোনটাকে ঠিক বলে মনে করছেন, তা প্রকাশ করা অবশ্যই উচিত। এটা করতে আমি কখনো দমব না।’—বলেছেন কাপুর-কন্যা। আইএএনএস।