ডাল-ভাত খেয়েই খুশি থাকি : প্রথম আলোকে পঙ্কজ ত্রিপাঠি
স্বপ্ন আজ তাঁর হাতের মুঠোয়। একের পর এক ব্যতিক্রমী চরিত্রে তিনি। দম ফেলার ফুরসত নেই তাঁর। অথচ একসময় কাজের আশায় প্রযোজকদের দরজায় দরজায় কড়া নাড়তে হতো তাঁকে। আজ প্রযোজকদের লম্বা লাইন তাঁর বাসার সামনে। বছরের শুরুতেই মুক্তি পেয়েছে পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ছবি ‘কাগজ’। শীতের এক অলস দুপুরে বলিউডের অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কথা হলো।
আপনি শুধু সু–অভিনেতা হিসেবেই সফলতা পাননি, আজ হাজার হাজার মানুষের ভালোবাসা আপনার সঙ্গে। এমনকি দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশেও আজ আপনি দারুণভাবে জনপ্রিয়। জীবনের এই পর্যায় দাঁড়িয়ে কেমন লাগছে?
খুবই ভালো লাগছে। এই করোনা, তথা লকডাউনের মধ্যে এত ছবি ও সিরিজ মুক্তি পাওয়া সত্যি খুব ভালো কথা। তার মানে আমার জীবন থেমে ছিল না। এই শহরে এসেছিলাম অভিনয় করে ঘর–সংসার চালাতে। আমি কল্পনাও করিনি যে এত মানুষের ভালোবাসা পাব। সবার এত ভালোবাসায়, সম্মানে আমি আপ্লুত। আর দর্শকের ভালোবাসা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে আমার কাছে রাখা আছে। আমি নিশ্চয় একদিন সুদ–আসলসহ সবকিছু তাদের ফিরিয়ে দেব।
একজন অভিনেতা হিসেবে কি আপনার দায়িত্ব আরও বেড়ে গেছে?
নিশ্চয়। জীবনের এ পর্যায় এসে আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। মানুষের এত ভালোবাসা, সম্মান দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। তাই আমাকে অভিনেতা হিসেবে আরও দায়িত্বশীল হতে হবে। আমাকে আরও বুদ্ধিমত্তার সঙ্গে ছবি নির্বাচন করতে হবে। ভালো ভালো ছবির অংশীদার হতে হবে।
সত্য ঘটনার ওপর নির্মিত ‘কাগজ’ চলচ্চিত্রটি। এ ধরনের ছবিতে কাজ করা কি বেশি চ্যালেঞ্জিং?
আমি মনে করি, অভিনয় করাটাই বেশ কঠিন কাজ। তা সে ফিকশন বা রিয়েল ঘটনার ওপর হোক না কেন। আর আমি মনপ্রাণ দিয়ে শুধু অভিনয়টা করে যাই। পর্দায় আমায় কেমন দেখাবে, এ নিয়ে একটুও ভাবনাচিন্তা করি না। এই ছবির জন্য আমাকে পুরো চিত্রনাট্যটা পড়তে হয়েছে। কারণ, ‘কাগজ’ ছবির মূল চরিত্রে আমি। অন্য ছবির ক্ষেত্রে আমি পুরো চিত্রনাট্য পড়ি না। আর ৫০ দিনের শিডিউলে ৫০ দিনই আমার শুটিং ছিল। ক্যারিয়ারের শুরু দিকে দু-এক দিনের শুটিং থাকত। এখন ক্রমে দিনের সংখ্যা বাড়ছে। (সশব্দে হেসে)
পর্দায় ‘লাল বিহারি’ হয়ে ওঠার জন্য কি আপনাকে বিশেষ কিছু প্রস্তুতি নিতে হয়েছে?
আমি কোনো দিনই সেভাবে কোনো চরিত্রের জন্য প্রস্তুতি নিই না। অনেকে চরিত্রের প্রয়োজনে নিজেকে একটা ঘরে বন্দী করে রাখেন বা অন্য অনেক কিছু করেন। আমি এসব কিছুই করি না। এই ছবির ক্ষেত্রে আমি শুধু চিত্রনাট্য মেনে চলেছি। লাল বিহারির সঙ্গে একবার দেখা করেছিলাম। তবে ওনাকে কোনোভাবেই নকল করিনি। লাল বিহারি আর আমি দুজনেই বিহারের মানুষ। তাই আমাদের ভাষা অনেকটাই এক। আমরা একই সমাজের মানুষ। একই সামাজিক পরিকাঠামোতে আমাদের বেড়ে ওঠা। আমাদের সমাজ অত্যন্ত লোভী। তাই কোথাও লাল বিহারির সঙ্গে নিজেকে সংযোগ করতে পারছিলাম।
‘কাগজ’ ছবির প্রযোজক সালমান খান। তাই এই ছবি করার পেছনে কি এটা একটা কারণ ছিল?
আমি শুরুতে জানতামই না সালমান খানের নাম এই ছবির সঙ্গে জড়িয়ে আছে। শুটিং শুরু করার দু-তিন দিন পর তা জানতে পারি। তবে সালমানের মতো নাম ছবির জন্য অনেক বড় সাপোর্ট। আমি সতীশ কৌশিকের মুখে ছবির চিত্রনাট্য শুনেই ‘হ্যাঁ’ করে দিই।
এক সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে একসময় আপনি কাজের সন্ধানে ঘুরতেন। আর আজ কাজ আপনাকে খুঁজে বেড়ায়। জীবনের এই পর্যায় কেমন উপভোগ করছেন?
সত্যি বলতে, কোনো কিছু উপভোগ করার মতো মানুষ আমি নই। আমি ডাল–ভাত খেয়েই খুশি। আগে একটা কাজ পাওয়া ছিল অনেক বড় চ্যালেঞ্জ। আর এখন আমার হাতে অফুরন্ত কাজ। তবে কাউকে ‘না’ বলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা চারা গাছের বৃক্ষে পরিণত হতে সময় লাগে। মানুষের জীবনও তাই। আমি জৈবিক পদ্ধতিতে আমার জীবনকে লালন–পালন করি।
চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টা বেশি গুরুত্ব দেন?
আমি সবার আগে ছবির গল্প দেখি। অনেক গল্প খুবই ভালো হয়। কিন্তু আজকের সময়ের সঙ্গে গল্পটা কতটা বাস্তবিক, তা সবার আগে দেখি। আজকের সমাজে এই গল্পের গ্রহণযোগ্যতা কতখানি, তা খতিয়ে দেখি।
একদমই তাই। সিনেমা দেখতে খুব একটা পছন্দ করি না। তিন-চার ঘণ্টা পর্দার সামনে বসে থাকতে আমার ভালো লাগে না। তার পরিবর্তে ভালোমন্দ খেতে বা ঘুরতে ভালো লাগে। আর নিজের অভিনীত ছবি দেখি না কিছুটা ভয়ে। কারণ, আমি নিজের অভিনয়ের কোনো না কোনো খুঁত খুঁজে বের করি।
আজ আপনি বহু অভিনেতাকে অনুপ্রেরণা জোগান। কোন বলিউড অভিনেতাকে আপনাকে অনুপ্রাণিত করেন?
ইরফান খান। এ ছাড়া ওম পুরি, পঙ্কজ কাপুর, নাসির সাহেব (নাসিরউদ্দীন) আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেন। আমার একান্ত ইচ্ছা ছিল ইরফান ভাইয়ের সঙ্গে একটা ছবিতে কাজ করার। ওনার মতো কিংবদন্তি অভিনেতার সঙ্গে এক ফ্রেমে আসা আমার কাছে স্বপ্ন ছিল। আর সেই জন্য আমি ওনার সঙ্গে ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে কাজ করেছিলাম। তখন আমি খুব কাছ থেকে ওনাকে দেখি। ওনার সঙ্গে দারুণ সব স্মৃতি আছে। ইরফান ভাইয়ের সঙ্গে আমার পরিচয় তখনো হয়নি। এক পরিচালকের কাছে উনি আমার অভিনয়ের ক্র্যাফট নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলেন। আমার অভিনয়ের প্রশংসা করেছিলেন। সেই পরিচালক বন্ধু আমাকে এসব কথা জানিয়েছিলেন। আমি অবাক হয়ে যাই যে ইরফান ভাইয়ের মতো অভিনেতা আমার অভিনয় এত মন দিয়ে দেখেছেন। ওনার অভিনীত ‘স্করপিয়ন’ ছবিটি মুক্তি পাবে। আমি থিয়েটারে গিয়ে ছবিটা দেখব। ইরফান ভাই সত্যি এক অকল্পনীয় অভিনেতা ছিলেন।
আমার একান্ত ইচ্ছা ছিল ইরফান ভাইয়ের সঙ্গে একটা ছবিতে কাজ করার। ওনার মতো কিংবদন্তি অভিনেতার সঙ্গে এক ফ্রেমে আসা আমার কাছে স্বপ্ন ছিল। আর সেই জন্য আমি ওনার সঙ্গে ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে কাজ করেছিলাম।
ওম পুরি, পঙ্কজ কাপুর, নাসির সাহেব (নাসিরউদ্দীন) আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেন। আমার একান্ত ইচ্ছা ছিল ইরফান ভাইয়ের সঙ্গে একটা ছবিতে কাজ করার। ওনার মতো কিংবদন্তি অভিনেতার সঙ্গে এক ফ্রেমে আসা আমার কাছে স্বপ্ন ছিল।
আপনি কি মনে করেন, আপনাদের মতো কিছু অভিনেতা হিন্দি ছায়াছবির দুনিয়ায় বদল এনেছেন?
এই বদলের প্রয়োজন ছিল। অনেক সময়ও লেগেছে। বিগত কয়ে বছরে হিন্দি ছবির দুনিয়ায় অনেক পরিবর্তন এসেছে। স্টোরি টেলিং, অ্যাক্টিং—সব ক্ষেত্রেই এই পরিবর্তন ধরা পড়েছে। এই পরিবর্তনের পেছনে ইরফান ভাই, মনোজ ভাইসহ আরও অনেকের অবদান আছে। তবে এই সফর শুরু হয়েছে অনেক আগেই। নাসির সাহেব, ওম সাহেবরা পথপ্রদর্শক। তখন প্যারালাল সিনেমা বলা হতো। এখন এটা মেইন স্ট্রিম ছবির ঘরানায় পড়ে।
ভবিষ্যতে ছবি প্রযোজনা করার পরিকল্পনা কি আছে?
নিশ্চয় করব। তবে এই মুহূর্তে এসব নিয়ে পরিকল্পনা করিনি। এখনো অনেক দেরি আছে।
সম্প্রতি আপনি আপনার গ্রামে গিয়েছিলেন। কী রকম অভিজ্ঞতা?
হ্যাঁ, প্রায় ১০ দিন গ্রামের বাড়িতে ছিলাম। সোশ্যাল মিডিয়া মারফত খবর ছড়িয়ে যায় যে আমি গ্রামে এসেছি। দূরদূরান্ত থেকে রোজ শয়ে শয়ে মানুষ আমার বাড়ির সামনে ভিড় করত। জনতা সামলাতে পুলিশ ডেকে আনতে হয়েছে। এই কদিনে আমি রোজ এক হাজার মানুষের সঙ্গে আলাদা করে তিনটা ছবি তুলেছি। তাদের আবদার ছিল তিনটা তিন রকমের ছবি তুলতে হবে। মা-বাপুজি এবার উপলব্ধি করেছেন যে আমি অনেক বড় মানুষ হয়ে গেছি। (সশব্দে হেসে)
মা-বাপুজি পর্দায় আমাকে ঠিক মেনে নিতে পারেন না। কারণ, আমাকে পর্দায় দেখতে ওনারা অভ্যস্ত নন। টেলিভিশন দেখারই অভ্যাস নেই ওনাদের। তবে কাগজে ছবি বের হলে বাপুজি খুব খুশি হন।
আমি কোনো দিনই সেভাবে কোনো চরিত্রের জন্য প্রস্তুতি নিই না। অনেকে চরিত্রের প্রয়োজনে নিজেকে একটা ঘরে বন্দী করে রাখেন বা অন্য অনেক কিছু করেন। আমি এসব কিছুই করি না।
ওনারা আপনার অভিনীত ছবি দেখেছেন?
না, মা-বাপুজি এখন পর্যন্ত কোনো ছবি দেখেননি। এবার ল্যাপটপে আমার অভিনীত ছবির দু-একটা দৃশ্য ওনাদের দেখিয়েছি। আসলে মা-বাপুজি পর্দায় আমাকে ঠিক মেনে নিতে পারেন না। কারণ, আমাকে পর্দায় দেখতে ওনারা অভ্যস্ত নন। টেলিভিশন দেখারই অভ্যাস নেই ওনাদের। তবে কাগজে ছবি বের হলে বাপুজি খুব খুশি হন। উনি তারিয়ে তারিয়ে আমাকে নিয়ে লেখা পড়েন।
শুনেছি, আপনি নিজে খুব একটা সিনেমা দেখেন না?
একদমই তাই। সিনেমা দেখতে খুব একটা পছন্দ করি না। তিন-চার ঘণ্টা পর্দার সামনে বসে থাকতে আমার ভালো লাগে না। তার পরিবর্তে ভালোমন্দ খেতে বা ঘুরতে ভালো লাগে। আর নিজের অভিনীত ছবি দেখি না কিছুটা ভয়ে। কারণ, আমি নিজের অভিনয়ের কোনো না কোনো খুঁত খুঁজে বের করি।
নতুন বছরে নতুন কী পরিকল্পনা?
আমি সেভাবে কখনোই পরিকল্পনা করে চলি না। জীবনের স্বাভাবিক ছন্দে এগিয়ে চলি। হাতে ভালো ভালো প্রজেক্ট আছে। সেগুলো ভালো করে করব। ভালো ভালো খাবার খাব। ভালো করে ঘুমাব। ব্যস, আর কী চাই!