ডিসেম্বরে পতৌদি ঘরে নতুন নবাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জন তবে সত্যি হলো! ‘সাইফিনা’ ভক্তরা এবার খুশি হতেই পারেন। সাইফ আলী খান ও কারিনা কাপুর অবশেষে তাঁদের সন্তানের বিষয়ে মুখ খুললেন। ডিসেম্বরে আসতে পারে পতৌদি ঘরে নতুন নবাব।
‘পিঙ্কভিলা’কে দেওয়া এক সাক্ষাত্কারে সাইফ ও কারিনা বলেন, তাঁরা আশা করছেন, আগামী ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তান পৃথিবীর মুখ দেখবে। পাশে থাকার জন্য সকল সুহৃদ ও বন্ধুদের ধন্যবাদও জানান তাঁরা।
কারিনাকে গত মাসে বান্দ্রার একটি ক্লিনিকে গাইনোকলজিস্টের কাছে যেতে দেখা যায়। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে কারিনা তা হেসে উড়িয়ে দেন। কারিনা তখন বলেছিলেন, যদি এ রকম কিছু ঘটলে সবাই জানতে পারবেন।
কিন্তু এখন ঠিকই কারিনা-সাইফ তাঁদের সন্তান নেওয়ার ঘোষণা দিলেন। ইন্ডিয়া টুডে অবলম্বনে শরীফ নাসরুল্লাহ।