ডেইজিকে উপহার দিয়ে আলোচনায় সালমান

বলিউড তারকা সালমান খানের অন্যকে দামি উপহার দেওয়ার খবর প্রায়ই শোনা যায়। তার কাছ থেকে উপহার পাওয়ার তালিকায় আছেন ছোট-বড় অনেকে। এবার তিনি ‘হেট স্টোরি থ্রি’-এর নায়িকা ডেইজি শাহকে উপহার দিয়ে এসেছেন আলোচনায়। উপহারটি বিলাসবহুল একটি গাড়ি।
জি নিউজের খবরে বলা হয়েছে, অভিনেত্রী ডেইজি শাহকে দামি একটি গাড়ি কিনে দিয়েছেন ‘বজরঙ্গি ভাইজান’ সালমান খান। ‘জয় হো’ ছবিতে তার নায়িকা হয়েই বলিউডে পা রাখেন ৩১ বছর বয়সী ডেইজি। এরপর থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। সালমানের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গেছে ‘হেট স্টোরি থ্রি’র এই তারকাকে।
‘হেট স্টোরি থ্রি’ ছবিতে সাহসী চরিত্রে দেখা গেছে ডেইজিকে। এই চরিত্রে কাজ করবেন কি-না তা নিয়ে না-কি দ্বিধায় ছিলেন। এরপর সালমানের উৎসাহে তিনি ওই ছবিতে অভিনয় করেন বলে জানিয়েছেন।
কিন্তু ডেইজিকে কেন এই গাড়ি উপহার দিলেন সাল্লু, তা খবরে বলা হয়নি। তবে এ নিয়ে যে এখন বেশ কানাঘুষো শুরু হবে তা অবলীলায় বলা যায়। বলিউড পাড়ায় একটি কথা প্রচলিত আছে যে, প্রেমে পড়লে না-কি ‘দাবাং’ তারকা গাড়ি উপহার দেন।