ঢাকায় আসছেন মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর আফসার আলী
মীর আফসার আলী

কলকাতার টিভি চ্যানেল জি বাংলার কৌতুক–বিষয়ক অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’-এর মাধ্যমে এ দেশে তাঁর ঢের পরিচিতি। ভক্তের সংখ্যাও কম নয়। তাঁর সরস উপস্থাপনায় বুঁদ হয়ে থাকেন অনেকেই। সেই মীর, অর্থাৎ মীর আফসার আলী আসছেন বাংলাদেশে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি এবং তাঁর গানের দল ব্যান্ডেজ। ‘ফান্টাবুলাস কমেডি নাইট’ নামে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে ম্যাডবক্স নামের একটি প্রতিষ্ঠান।
মীর ও ব্যান্ডেজ ছাড়াও এতে কৌতুক পরিবেশন করবেন বাংলাদেশের নাভিদ মাহবুব, শশী, মনা, শাওন মজুমদার, সজল ও পরশ।
প্রায় আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। এখন শুধু সময় গণনা।