ঢাকার মঞ্চে হৃতিকের মহড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে হৃতিক রোশন ঢাকায় এসেছেন— এ খবর পুরোনো। নতুন খবর হলো, সকালে বিমানবন্দরে নেমে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বলিউডের এ তারকা চলে যান মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। দুপুরের পর মঞ্চে উঠে নাচের দলের সঙ্গে মহড়ায় অংশ নেন বলিউডের এ সুপারস্টার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মহড়ায় হৃতিক ‘ধুমমাচালে’, ‘ব্যাং ব্যাং’ ও ‘তুহে জানা’ গানের সঙ্গে পারফর্ম করেন। ঢাকায় এটাই হৃতিকের প্রথম সফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে। চ্যানেল নাইন পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।