ঢাকার র্যাম্পে লিসা রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অন্যতম ব্র্যান্ড ট্রেসেমে আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার লে মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে আয়োজন করছে ‘দ্য লাস্ট্রাস রানওয়ে’। এতে অংশ নিতেই বলিউড অভিনেত্রী লিসা রে আজ আসছেন ঢাকায়। চুল সুরক্ষায় ট্রেসেমের নতুন পণ্য ‘আয়োনিক স্ট্রেংথ’কেও পরিচয় করিয়ে দেওয়া হবে এই আয়োজনে।
গত ২৭ মে লিসা রে অভিনীত ভিরাপ্পান ছবিটি মুক্তি পায়। লম্বা সময় পর তাই ক্যানসারজয়ী এই অভিনেত্রীকে নিয়ে বলিউডে চলছে আলোচনা। তিনি আজ হাঁটবেন ঢাকার র্যা ম্পে। ট্রেসেমের এই আয়োজনের শো-স্টপার তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নীতা লুল্লাসহ দেশ-বিদেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনাররাও।