ঢেউয়ের সঙ্গে হাডুডু খেলেছেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ডিয়ার জিন্দেগি’ ছবির একটি দৃশ্য
‘ডিয়ার জিন্দেগি’ ছবির একটি দৃশ্য

জীবনকে কীভাবে যাপন করতে হয় ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে যেন সেটাই তুলে ​ধরা হয়েছে। শাহরুখ ও আলিয়াকে দেখা যাবে সেই উদ্‌যাপনের দৃশ্যায়নে। ছবির একটি দৃশ্যে শাহরুখ আলিয়াকে দেখিয়েছেন, কেমন করে সাগরের ঢেউয়ের সঙ্গে হাডুডু খেলতে হয়।

সম্প্রতি মুক্তি পেয়েছে গৌরি সিন্ধের নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’-এর টিজারে। প্রাণচাঞ্চল্যে ভরা এ টিজার যেন এক চিলতে আনন্দ উপহার দিয়েছে দর্শকদের। মুক্তি পাওয়ার আগেই যারা বলিউড ছবির খোঁজ রাখেন, তাঁদের আগ্রহ জাগাতে এই টিজারটি যথেষ্ট। টিজারের এক মিনিট একত্রিশ সেকেন্ডে উঠে এসেছে অসম বয়সী শাহরুখ-আলিয়ার রসায়ন। জীবনের প্রতিটি মুহূর্তকে যাপন করার বার্তাই যেন দেওয়া হয়েছে সেখানে। পুরো ছবিটিই কী তাহলে প্রাণপ্রাচুর্যে ভরা?
ছবির টিজার নিয়ে পরিচালক গৌরি সিন্ধে বলেছেন, ‘মনে হয় এ টিজারটিই যথেষ্ট। ট্রেলার আর বানাতে হবে না।’ তবে আরও টিজার আরও দুটি বানাবেন তিনি। আসছে ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।