তখনকার তারকাদের এখনকার দশা!

ছোট্ট ছেলেটি আজ নায়িকা! বিন্দ আর নিলম অভিনীত ‘হত্যা’ সিনেমার সেই শিশু শিল্পীটির কথা মনে আছে? ঐ যে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক ছোট্ট ছেলের চরিত্রে অভিনয় করেছিল যে শিশুটি? ছেলের ভূমিকায় অভিনয় করলেও সে কিন্তু আসলে মেয়ে। নাম তাঁর সুজিতা। আর সেই মেয়ে এখন রীতিমতো নায়িকা বনে গেছেন। ভারতের দক্ষিণের টিভি সিরিয়ালের এক পরিচিত মুখ তিনি।

কিমি কাতকার এখনঃ ‘ঝুম্মা চুম্মা দে দে’ অমিতাভ বচ্চনের জনপ্রিয় এক আইটেম গান। সেই গানে ঝাকড়া চুলের, ছিপছিপে গড়নের মেয়েটির নাম কিমি কাতকার। তাঁর কথা অনেকেরই মনে থাকার কথা। তিনি এখন মধ্য বয়স্ক নারী। তাঁর সন্তানের বয়সই ২০ বছর। আগে যাঁরা পর্দায় কিমিকে দেখেছেন তাঁরা এই নায়িকার বর্তমান রূপ দেখলে নির্ঘাত টাশকি খাবেন।

ছোট্ট সেই অঞ্জলিঃ নব্বই দশকের একেবারে গোড়ার দিকের ছবি ‘অঞ্জলি’-তে নাম ভূমিকায় অভিনয় করেছিল যে মেয়েটি ওর নাম শামলি। ওর বয়স তখন কতোই আর হবে? আড়াই কী তিন! এইটুকু বয়সেই সেই পুচকে জিতে নিয়েছিল অগণিত দর্শকের মন। অটিস্টিক শিশুর চরিত্রে তার দুর্দান্ত অভিনয় কাঁদিয়েছিল অনেককে। তিনি এখন তামিল ছবির নায়িকা। দেখতেও হয়েছেন বেশ।

‘ব্ল্যাক’-এর আয়েশাঃ সঞ্জয় লীলা বনসালির ‘ব্ল্যাক’ ছবিতে রানী মুখার্জির ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন যে কোকড়া চুলের মেয়েটি, তার কথা কি সহজে ভোলা যায়? একই সঙ্গে দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করে শিশু শিল্পী আয়েশা কাপুর তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন এই ছবিতে অভিনয় করে। দেখুন তাঁর এখনকার চেহারা!

হৃতিকের ‘ছোট ভাই’ও এখন নায়ক: ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমায় হৃতিক রোশনের ছোট ভাই হয়েছিল যেই ছেলেটি তার নাম অভিষেক শর্মা। হাফ প্যান্ট পরা সেদিনের সেই ‘বালক’ এখন তরুণ। অভিনয় করেন নায়কের চরিত্রে। এরমধ্যে তাঁকে বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে। সুদর্শন এই নায়কের বলিউডে পদার্পণ এখন সময়ের ব্যাপার মাত্র।
সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া