তারা চোর ছাড়া আর কিছুই নয় : সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

অনলাইনে চলচ্চিত্র ফাঁস হওয়া নিয়ে এবার মুখ খু​ললেন ‘সুলতান’ তারকা সালমান খান। সালমান বলেন, ‘অনলাইনে ছবি ফাঁসকারীদের বিরুদ্ধে অবশ্যই কড়া ব্যবস্থা নিতে হবে। পাইরেসির সঙ্গে সম্পৃ​ক্ত ব্যক্তিরা চোর।’ সম্প্রতি ‘উড়তা পাঞ্জাব’, ‘গ্রেট গ্রান্ড মাস্তি’ ও সালমানের ‘সুলতান’ মুক্তি পাওয়ার আগেই অনলা​ইনে ফাঁস হয়ে যায়।

একটি সাক্ষাৎ​কারে সালমান বলেন, ‘এটা খুবই বিরক্তিকর যে মুক্তি পাওয়ার আগেই ছবি অনলাইনে ফাঁস হয়ে যায়। তারা চোর ছাড়া আর কিছুই নয়। যারা অন্য একজনের পরিশ্রম থেকে অর্থ আয় করছে। এটা (পাইরেসি) একটি খুবই বাজে পেশা।’
তিনি আরও বলেন, ‘কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, যাঁরা (পাইরেটেড ডিভিডি) কিনছে ও বিক্রি করছে, উভয়কেই টিএডিএ (টেরোরিস্ট অ্যান্ড ডিজরাপটিভ অ্যাকটিভিটিজ) প্রিভেনশন অ্যাক্টের আওতায় আনা উচিত। যেহেতু আমরা ট্যাক্স দিই এবং মহারাষ্ট্রেই দিই সবচেয়ে বেশি ট্যাক্স। তাই এ ব্যাপারে অবশ্যই কিছু করা উচিত। যখন দুজন লোক জেলে যাবে, তখন অন্যরাও থেমে যাবে। এটা (পাইরেসি) দক্ষিণে ঘটছে না।’
টিকিটের উচ্চ দামকে অনেক ক্ষেত্রেই পাইরেসির কারণ হিসেবে তুলে ধরা হয়। এ বিষয়ে ‘দাবাং’ তারকা বলেন, ‘ছুটির দিনের পর টিকিটের দাম কমানো হয় এবং কিছু ছোট (সিঙ্গেল স্ক্রিন থিয়েটার) ​সিনেমা হল আছে, যেখানে টিকিটের দাম খুব বেশি নয়।
সালমানের ছবি ‘সুলতান’ বর্তমানে বক্স অফিসে বেশ আয় করছে। শোনা যাচ্ছে, আমির খানের ‘পিকে’ সিনেমাকে টপকে যেতে পারে।
এনডিটিভি মুভিজ