তারকা হয়েও তিনি অতিসাধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকা হয়েও একজন সাধারণ মানুষ হিসেবে জীবন কাটাতে চান অক্ষয়। ফাইল ছবি
তারকা হয়েও একজন সাধারণ মানুষ হিসেবে জীবন কাটাতে চান অক্ষয়। ফাইল ছবি

তিনি কোনো খান নন, নন কোনো কাপুর কিংবা বচ্চন। তিনি অক্ষয় কুমার, এসব বড় বড় নামের ভিড়ে অবহেলিত একজন হয়েই থাকেন। তবু এতগুলো বছর ধরে বলিউডে স্বতন্ত্র একটা জায়গা করে নিয়েছেন। নিজেকে ধরে রেখেছেন অন্য উচ্চতায়। কিন্তু কীভাবে? 

এ প্রশ্নের উত্তর অক্ষয় নিজেই দিয়েছেন। তারকা খ্যাতিও ভোলাতে পারেনি তাঁর অতীত। তাই সাধারণ জীবনযাপন করতেই স্বচ্ছন্দ বোধ করেন। আর এটাই তাঁর পেশাদারি জীবনের রহস্য, ‘এর পেছনে গূঢ় কোনো বিজ্ঞান নেই। জীবনে আমার কাজ একটাই, চলচ্চিত্র বানানো আর আর পরিবারের দেখভাল করা। জীবনে কোনো চাপ নিই না। যখন চাঁদনী চকে (বিখ্যাত হওয়ার আগে) ছিলাম, এক বেডরুমের ঘরে ২২ জন থাকতাম এবং এতেও সুখী ছিলাম।’
বলিউডের এ নায়ক সবার থেকেই আলাদা। বিভিন্ন সাক্ষাৎকারে সব সময় নিজের পারিবারিক জীবনকেই এগিয়ে রাখার কথা জানিয়েছেন। তারকা হয়েও পারিবারিক ক্ষেত্রে আর দশজনের মতোই আটপৌরে জীবন যাপন করেন। সবাইকে এমন জীবন যাপনেরই আহ্বান তাঁর, ‘আমি সুস্থ থাকতে চাই এবং নিয়মিত ব্যায়াম করি। পুষ্টিকর খাবার খাই, চেষ্টা করি মিষ্টি না খেতে। আর সবার উচিত সাধারণ জীবন যাপনের চেষ্টা করা।’ সূত্র: ডেকান ক্রনিকলস।